হাসান নিলয়ঃ
আজ সকাল ১১ টায় উথলী মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সসভাপতি মোবারক সহেল আহমেদ প্রদীপ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) জনাব মোঃ আব্দুল হাকিম সাহেবের এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ আকরাম হোসেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হারুন অর রশীদ এবার এ
বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহন করছে সাধারন ৬৩ জন শিক্ষার্থী । এবং ভোকেশনাল ৭৩ জন শিক্ষার্থী
অনুষ্ঠানে শেষে সকল শিক্ষার্থীদের ভালো ফলাফল ও উন্নত ভবিষ্যৎ কামনায় দোয়া করা হয়।
অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ অহিদুল হক।