হাসান নিলয়
চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে ওয়ারেন্ট ভুক্ত ৬ পালাতক আসামী গ্রেফতার হয়েছে।
জীবননগর থানা সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মো.জাহিদুল ইসলাম এর নির্দেশে ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল খালেক এর নেতৃত্বে থানা পুলিশের অফিসার,ফোর্স সহ বিশেষ অভিযান চালায়। অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতারী পরোয়ানা সামিল ৬ জন পালাতক আসামী কে আটক করে পুলিশ।
গ্রেফতার কৃত আসামী গুলো হলেন,উপজেলার বেনীপুর গ্রামের কাওসার আলীর ছেলে উজ্জ্বল মিয়া,একই গ্রামের আরিফুল ইসলামের ছেলে জীবন হোসেন,ঘোপলা ওরফে গোপালের ছেলে লিটন মিয়া,শহিদুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক, কয়া গ্রামের মাঝের পাড়ায় মৃত আবজেল মন্ডলের ছেলে শহিদুল ইসলাম ও ইসলাম পুর গ্রামের নুর ইসলামের ছেলে তরিকুল ইসলাম।
গ্রেফতার কৃত আসামীদের আজ শুক্রবার আদালতে প্রেরণ করেছে জীবননগর থানা পুলিশ।