ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় জীবাশ্ম জ্বালানী ও ভূয়া প্রযুক্তিতে জেরা’র বিনিয়োগ বন্ধের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি
আগামী প্রজন্ম ও পৃথিবী বাঁচাতে জীবাশ্ম জ্বালানি ও ভূয়া প্রযুক্তিতে জেরা’র বিনিয়োগ বন্ধের দাবিতে বেসরকারী উন্নয়ন সংস্থা ধ্রুব , কোষ্টাল লাইভলিহুড এন্ড এনভারমেন্টাল একশন নেটওয়ার্ক (ক্লীন) ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ ফর এক্্রটার্নাল ডেবট (বিডব্লুজিইডি) এই তিন সংগঠনের আয়োজনে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় ডুমুরিয়ার চুকনগর বধ্যভূমি প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধ্রুবের নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী। প্রধান অতিথি ছিলেন চুকনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুল ইসলাম ব্রাউন। বক্তব্য রাখেন প্রভাষক উত্তম দাস , মা ও শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের পরিচালক মীর মোশাররফ হোসেন , চুকনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস , প্রতিভা সংস্থার পরিচালক গোবিন্দ দাস , ধ্রুবের কো অর্ডিনেটর মোঃ মাসুম বিল্লাহ , আব্দুল মান্নান সরদার , আব্দুর রহিম শেখ , ওমর ফারুক , সাগরিকা দাস , সন্তোষ দাস , ফজলুর রহমান মোড়ল প্রমুখ।

;