এম.এইচ.সম্রাট:
দরিদ্রতার কাছে হার না মানা মেধাবী শিক্ষার্থী মামুনে পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন।
দরিদ্রতার কাছে হার না মানা মেধাবী শিক্ষার্থী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন সদাবরি গ্রামের আক্কেল আলীর পুত্র মামুন হোসেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ হতে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষায় GPA-5(A+) পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখে।
সে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মেধাতালিকায় সামনের দিকে ভর্তির যোগ্যতা অর্জন করে। তার বাবা পরিবারের দায়িত্ব ও ভরণপোষণ না দেওয়ায় নিজে লেখাপড়ার পাশাপাশি কায়িক শ্রমের মাধ্যমে পরিবারের ব্যয়ভার বহন করে। মেধার স্বাক্ষর রেখে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেও টাকার অভাবে ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন,মেধাবী শিক্ষার্থী মামুন হোসেনের বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে সহযোগিতার হাত বাড়ান। সোমবার ( ৩১ জুলাই) দুপুর ০২:৩০ মিনিটের সময় পুলিশ সুপারের কার্যালয় অফিসকক্ষে মেধাবী শিক্ষার্থীকে ভর্তি বাবদ আর্থিক সহযোগিতা প্রদান করেন।