ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

উথলী গ্রামের কৃতি সন্তান মরহুম এডভোকেট আবুল হাশিম এর নামে ৫ লক্ষ টাকার চেক প্রদান করে শিক্ষা বৃত্তি চালু

হাসান নিলয়
উথলী গ্রামের কৃতি সন্তান মরহুম এডভোকেট আবুল হাশিম এর জৈষ্ঠ পুত্র ডঃ ইন্জিনিয়ার মো.আহসান হাবীব তার মরহুম পিতার নামে উথলী মাধ্যমিক বিদ্যালয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ৫ লক্ষ টাকার চেক প্রদান করে শিক্ষা বৃত্তি চালু করেন।এছাড়াও পরবর্তীতে আরও অনুদান প্রদানের আশ্বাস দেন।
ঐতিহ্যবাহী উথলী মাধ্যমিক বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা বৃত্তি চালু করে শিক্ষা ক্ষেত্রে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করাই তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় বিদ্যালয় কতৃপক্ষ
আজ রোববার সকাল ১১ টায় অবসরপ্রাপ্ত ম্যান পাওয়ার ডাইরেক্টর,ডঃ ইন্জিনিয়ার মো.আহসান হাবীব বিদ্যালয়ে উপস্থিত হয়ে ৫ লক্ষ টাকার চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উথলী ডিগ্রী কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য শিক্ষানুরাগী ব্যক্তি মো.আব্দুল মান্নান পিল্টু,উথলী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আব্দুল হাকিম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা।

;