নাইমুর রহমান,বিশেষ প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়, জীবননগর উলামা পরিষদের উদ্যোগে ৫ম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে জীবননগর পাইলট হাইস্কুল মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে তাফসিরে করেন ঢাকা বায়তুল একরাম জামে মসজিদের খতিব মুফতি রফিকুল ইসলাম সিরাজী। জীবননগর উলামা পরিষদের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান গওহরীর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে তাফসির করেন খুলনার দারুল উলুম মাদরাসার প্রধান মুহাদ্দিস মুফতি হুসাইন আহমাদ চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ হাবিবী, মাও. আমিরুল ইসলাম আযহারী, মুফতি মোস্তফা কামাল কাশেমী।।
মাওলানা আব্দুল ওয়াদুদের উপস্থাপনায় উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি মাহবুবুর রহমান বাবু, জীবননগর উপজেলা উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের খান,মুফতি আমানুল্লাহ,মুফতি ইদ্রিস,মাওলানা আব্দুস সালাম, মাওলানা সেলিম হোসেন প্রমুখ। ইসলামী এই মহাসম্মেলনে উলামা পরিষদের নেত্ববৃন্দ ও জীবননগর উপজেলার ধর্মপ্রাণ মুসলমানেরা সতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন। সবশেষে বিশেষ এক মোনাজাতের মধ্য দিয়ে এই সম্মেলন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষনা করা হয়।