হাসান নিলয়ঃ
জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী উথলী বাজার দোকান মালিক কমিটির আয়োজনে বাৎসরিক হিসাব পেশ ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। শুক্রবার(১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে উথলী বাজার চটকা তলা মঞ্চে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উথলী বাজার দোকান মালিক কমিটির সভাপতি মো.আবজালুর রহমান ধীরু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব সালাউদ্দীন চপল,জীবননগর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মো.হুমায়ুন কবির,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী,জীবননগর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার দাস,উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুল হান্নান,মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জীবননগর উপজেলা শাখার পরিচালক আব্দুল মান্নান পিল্টু,বাজার কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য সাংবাদিক সালাউদ্দীন কাজল,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়ন প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে বাজার কমিটির সহসভাপতি ইদ্রিস আলী ঈদু,সহসাধারণ সম্পাদক ওয়ালীউল্লাহ সাহেব, কোষাধ্যক্ষ তানজার আলী, ইউপি সদস্য মাহতাব উদ্দীন,প্রবাহ অনলাইন ডটকম এর প্রধান সম্পাদক মোহাম্মদ.আবদুল্লাহ,বাজার কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, ইউপি সদস্য আরমান আলী সহ বাজার কমিটির নবনির্বাচিত সদস্য ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাজার উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহন করা হয় ও বাজারের সোনালী অতীত ফিরিয়ে আনতে কলার হাট চালু সহ গৃহীত নানা পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।