অমর একুশের বইমেলায় প্রকাশিত মোঃ আনছার আলীর “দেশের ছড়া দশের ছড়া” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এটা তার দ্বিতীয় একক ছড়াগ্রন্থ। ২০ ফেব্রুয়ারি, ২০২২ চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের আয়োজনে “শহিদ আলাউল” হলে সন্ধ্যা সাতটায় পরিষদের সভাপতি কবি নজমুল হেলালের সভাপতিত্বে এই উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগ, চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক সাবেক মেয়র জনাব রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। ছড়াগ্রন্থের ওপর বিশদ আলোচনা করেন কবি ও গবেষক ড. গাজী রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, সাবেক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী ও ছড়া সম্রাট আহাদ আলী মোল্লা।
ছড়াগ্রন্থ থেকে আবৃত্তি করেন নজির আহমেদ,গোলাম কবীর মুকুল,সুমন ইকবাল,জুবায়ের হাসান, মেহজাবিন শাপলা ও ছড়াগ্রন্থের লেখক মো.আনছার আলী।
শুভেচ্ছা বক্তব্য দেন হাবিবি জহির রায়হান,এড.বজলুর রহমান,অধ্যক্ষ শাজাহান আলী বিশ্বাস ও বাঁশরী মোহন দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, চুয়াডাঙ্গার ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব মোহাঃ নাজমুল হক,কবি ফজলুল হক সিদ্দিকী ,হুমায়ুন কবীর,ইব্রাহিম খলিল,কাউসার লাল,রিচার্ড রহমান,কাজল মাহমুদ,এমএ মামুন, আবুল কাশেম মাষ্টার প্রমুখ।
উল্লেখ্য, “দেশের ছড়া দশের ছড়া” বইটি পাওয়া যাচ্ছে একুশের বইমেলা,ঢাকায় – প্রতিভা প্রকাশের ৩৮,৩৯ ও ৪০ নম্বর স্টলে এবং চট্টগ্রামের বইমেলায় -প্রতিভা প্রকাশের ১০৭ নম্বর স্টলে।
ডেস্ক রিপোর্ট