হাসান নিলয়ঃ
জীবননগরের উথলী ক্রিকেট একাডেমির আয়োজনে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ স্বাধীনতা ইউপিএল এর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১ এপ্রিল) বিকাল ৩ টায় উথলী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুল হান্নান।
উথলী সূর্য্য তোরণ ক্লাবের সভাপতি আব্দুল মান্নান পিল্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সালাউদ্দীন কাজল,উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মেদ প্রদীপ,প্রবাহ অনলাইন ডটকমের প্রধান সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান লুতু,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,সেনেরহুদা যুব সংঘ সভাপতি ও উথলী বাজার ব্যবসায়ী কমিটির সম্পাদক আশরাফুল ইসলাম,,যুবলীগের সাধারণ সম্পাদক লিমন ফেরদৌস লিয়ন,ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি।
ফাইনাল খেলায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় এসএইচ স্পোর্টিং ক্লাব। ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪ অভারে ৯ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে বেস্ট ইলেভেন কিংস। ১৯৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬০ রানে অলআউট হয়ে যায় এসএইচ স্পোর্টিং ক্লাব।
৩৪ রানে জয়লাভ করে বেস্ট ইলেভেন কিংস।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে প্রাইজমানি ও ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।
ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন ইদ্রিস আলী ও ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন রাজু।
খেলায় ধারাভাষ্যে ছিলেন শামীম আল হাসান।