ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ঈদের ট্রেনের টিকিট বিক্রি শুরু ২৩ এপ্রিল

রোজার ঈদ সামনে রেখে আগামী ২৩ এপ্রিল থেকে অগ্রিম ট্রেনের টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। কাউন্টারের পাশাপাশি অনলাইনেও টিকেট কিনতে পারবেন যাত্রীরা।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে জানায়, ২৩ এপ্রিল বিক্রি করা হবে ২৭ এপ্রিলের যাত্রার টিকেট। একইভাবে ২৪ এপ্রিল মিলবে ২৮ এপ্রিলের, ২৫ এপ্রিল মিলবে ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল মিলবে ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল ১ মে’র টিকেট। চাঁদ দেখা সাপেক্ষে ২ মে ঈদ হবে ধরে নিয়ে টিকেট বিক্রির এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মে’র ট্রেনের টিকেট। আর ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে। সেদিনের ট্রেনের আগাম টিকেট বিক্রি হবে ১ মে। ঈদযাত্রার বিক্রিত কোনো টিকেট ফেরত নেওয়া হবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২৩ এপ্রিল সকাল ৬ টা থেকে অনলাইনে ও সকাল ৮ টা থেকে স্টেশনের কাউন্টারে টিকেট বিক্রি শুরু হবে। কমলাপুর স্টেশনে ২৩টি কাউন্টারে টিকেট বিক্রি হবে। একটি কাউন্টার থাকবে নারীদের জন্য সংরক্ষিত। এবার যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে। এবারের ঈদে নিয়মিত ১০২ টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ছয় জোড়া ট্রেন চলবে। যাত্রীসেবা বাড়াতে ২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

যাযাদি

;