হাসান নিলয়ঃ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো. আরিফুল ইসলাম রাসেল এর উদ্দোগে হুইলচেয়ার পেয়েছেন বার্ধক্যজনিত কারনে চলাচল না করতে পারা ক্বারি আলী হোসেন।
আজ বুধবার(২০ এপ্রিল) বেলা ১২ টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা কার্যালয়ের সামনে চেয়ারটি হস্তান্তর করা হয়। এ সময় এনজিও প্রতিষ্ঠান ভিলেজ ফ্যামেলি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ভিএফডিও) এর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম রাসেল বলেন,
জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের ক্বারি আলী হোসেন বার্ধক্যজনিত কারনে সঠিকভাবে চলাফেরা করতে পারেন না। গত ২ দিন আগে আমার অফিসে এসে একটি হুইল চেয়ার চেয়েছিলেন। এনজিও সমন্বয় সভায় বিষয়টি উপস্থাপন করলে এনজিও সংস্থা ভিএফডিও হুইল চেয়ার প্রদানের অঙ্গীকার করে। আজ বুধবার হুইলচেয়ারটি ক্বারি আলী হোসেন কে হস্তান্তর করা হলো। দ্রুত সময়ের মধ্যে সহযোগিতায় এগিয়ে আসার জন্য এনজিও প্রতিষ্ঠান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আলী হোসেন।তিনি বলেন,আমার বয়স হয়েছে,ঠিকমত হাঁটা-চলা করতে পরিনা,ইউএনও স্যারকে একটা হুইলচেয়ারের বলেছিলাম। এতো অল্প সময়ের মধ্যে চেয়ারটি পেয়ে যাব ভাবতেই পারিনি।