নাঈমুর রহমানঃ
বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন বিডি ক্লিন। বিডি ক্লিনের মূল স্লোগান হল পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে।
পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার তাগিদে বিডি ক্লিনের অগ্রযাত্রা শুরু হয়। সংগঠনটি ২০১৬ সালের ৩ই জুন প্রতিষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা বিডি ক্লিন শাখা,বিডি ক্লিনের ৫৭ তম শাখা। সারাদেশের ন্যায় বিডি ক্লিন চুয়াডাঙ্গা জেলা ইউনিটের উদ্যোগে গত (২২ এপ্রিল) শুক্রবার বিকাল ৫ টায় চুয়াডাঙ্গা সরকারী কলেজ মসজিদের চত্ত্বরে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় চুয়াডাঙ্গা জেলা বিডি ক্লিনের সদস্যরা নিজ জেলাকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় এবং সংগঠনকে কিভাবে আরও গতিশীল ও শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা করেন। এসময় চুয়াডাঙ্গা জেলার বিডি ক্লিন ইউনিটের ম্যানেজমেন্ট টিমের সিনিয়র সদস্য মোস্তফা কামাল, আল নোমান সহ অর্ণব আহমেদ মিঠুন, ওয়াজেদ, আরিফ,নাঈমুর রহমান, এজাজ,আরজু, গোলাম, জিহাদ, রোহান, সোহান, সাব্বির, রিফাত মাহমুদ, মামুন মিয়া,সাহার উদ্দিন তুষার,ইমন আহমেদ, সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।