ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

খুলনার ডুমুরিয়ায় নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

এম,সেলিম আবেদ,ডুমুরিয়া(খুলনা)সংবাদদাতা
খুলনার ডুমুরিয়ায় নৌকা তৈরিতে ব্যস্ত উপজেলার কারিগররা ,বর্ষার পানি বাড়ার সাথে সাথে ডিঙি নৌকা তৈরি ও বেচাকেনার ধুম পড়েছে। কোথাও কোথাও নৌকাই একমাত্র ভরসা। কারিগররা ছোট-বড় কুশা ও ডিঙি নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। দিন-রাত নৌকা তৈরি করেও চাহিদা মেটাতে পারছে না তারা। তাছাড়া যাদের গত বছরের নৌকা আছে সেটাকেও তারা মেরামত করে নিচ্ছেন চলাচলের উপযোগী করে।সরেজমিনে দেখা যায়, উপজেলার বরাতিয়ার , শরাফপুরের ,মিকশিমিল জেলে পাড়া,থুকড়া জেলে পাড়া,সলগাতিয়া জেলে পাড়া,চুকনগরের জেলে পাড়া সহ উপজেলার বিভিন্ন স্থানে নৌকা তৈরী ও বিক্রি হচ্ছে। বর্ষাকালে নিম্নাঞ্চল ও বন্যাকবলিত এলাকাগুলোতে পানি বেড়ে গেলে গৃহস্থালির কাজে, খেয়া পারাপারে ছোট নৌকা, কোশা, ডিঙ্গি নৌকা, জেলেদের মাছ ধরার নৌকার চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। বর্ষার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে কদরও বাড়ছে নৌকা ও নৌকা তৈরির কারিগরদের। বিগত দুই বছর বৈশ্বিক মহামারি করোনার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন নৌকার কারিগররা। এ বছর ক্ষতি পুষিয়ে নিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন তারা। নৌকা কারিগর মাধব মালো জানান তাদের তৈরি বড় সাইজের নৌকা ৮ থেকে ৯ হাজার টাকা, মাঝারি সাইজের ৬ থেকে ৭ হাজার টাকা এবং ছোট সাইজের ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি করা হয় ।
কারিগর কৃঞ্চ মালো, বিধান মালো সহ অনেককে জানান, পূর্বপুরুষ থেকে নৌকা তৈরি করে আসছি। তাই আমরাও নৌকা বানিয়ে জীবিকা অর্জন করি। নৌকা বিক্রির টাকা দিয়েই সংসার চলে। গত দুই বছর আমাদের ব্যবসার অবস্থার খুব খারাপ ছিল। এ বছর নৌকার বেশ চাহিদা রয়েছে, অর্ডার পাচ্ছি অনেক। তাই দিনরাত কাজ করছি।
এ বিষয়ে উপজেলার খর্নিয়ার চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার এবং আওয়ামী নেত্রী আফরোজ খানম মিতা বলেন, যারা নৌকা তৈরিতে জড়িত তারা খুবই দরিদ্র। তাদের জন্য চেষ্টা করি যাতে করে তারা সুন্দর মত চলতে পারে আপাদ বিপদে পাশে থাকি।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;