ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু

দীর্ঘ অপেক্ষার অবসান হলো ।উদ্বোধনের পর পেরিয়ে গেল প্রায় ১৮ ঘণ্টা। যান চলাচল শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতু দিয়ে ।
আজ সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় এ সেতু। এর আগে গতকাল ১২টায় মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে এ সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দুই প্রান্তের ১৪টি টোল গেট চালু হয়ে যায়। সবকয়টি গেটে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় করা হচ্ছে। নির্ধারিত টোল দিয়ে থ্রি-হুইলার ছাড়া যেকোনো গাড়ি পার হতে পারছে পদ্মা সেতু দিয়ে।

অন্যদিকে, সেতু নিয়ে ব্যাপক আগ্রহ থাকায় যান চলাচল শুরুর দিন রোববার ভোররাত থেকেই ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ভিড় জমায় শত শত যানবাহন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও যথাযথ প্রস্তুতি রেখেছে বলে জানানো হয়েছে।

;