এম, সেলিম আবেদ,ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতাঃ
খুলনার ডুমুরিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ’২২ উদযাপন উপলক্ষে উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে সপ্তাহ ব্যাপি ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে শনিবার (২৩/৭/২২) উপজেলা অফিসার্স ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুনুর রশীদ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আবুবকর সিদ্দিক’র পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক জিএম আব্দুস সালাম, শেখ মাহাতাব হোসেন, মোঃ বিলায়েত হোসেন, এস এম জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ মোড়ল, এস রফিকুল ইসলাম, সুব্রত ফৌজদার, জাহিদুর রহমান বিপ্লব, অরুন দেবনাথ, সাব্বির খান ডালিম,
আশরাফুল ইসলাম, সিরাজুল ইসলাম, সুজিত মল্লিক, গাজী আব্দুল কুদ্দুস, মোক্তার হোসেন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য স¤প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাস ও মোঃ আশিকুর রহমান। উল্লেখ্য এ কার্যক্রম ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত চলবে। এরমধ্যে ২৪ জুলাই মাছের পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধনী, আলোচনা সভা ও মৎস্য চাষী, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের পুরষ্কার। ২৫ জুলাই প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষি ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময়। ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা। ২৭ জুলাই মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২৮ জুলাই সিআইজি চাষি/সুফলভোগীদের মাঝে মৎস্য চাষের বিভিন্ন উপকরণ বিতরণ, মৎস্য চাষিদের দেশীয় প্রজাতির মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ এবং ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান।