ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

খুলনার ডুমুরিয়ায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন

ডুমুরিয়া( খুলনা) সংবাদদাতাঃ

খুলনার ডুমুরিয়ায় সাংবাদিক পরিচয় দানকারী কথিত সাংবাদিক ইমদাদুল হক মিলনের বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, চাঁদাবাজি, ভূমি দখল, মাদক সরবরাহ করে যুব সমাজ ধ্বংসের প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে এলাকা বাসীর আয়োজনে উপজেলার শাহপুর -দৌলতপুর সড়কে শলুয়া বাজারে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য সুজিত কুমার মৈত্র, সঞ্জয় মল্লিক, তরুণ কান্তি সরকার, গোলাম রব্বানী, যুবলীগ নেতা গৌর চন্দ্র ঢালী, মহিলা সদস্য পারভীন আক্তার, সুচন্দা মন্ডল, মাধুরী মল্লিক, আওয়ামী লীগ নেতা বিধান চন্দ্র ঢালী, বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, বাজার কমিটির সভাপতি প্রভাষ বিশ্বাস, ব্যবসায়ী রুপ কুমার বিশ্বাস, গোলাম রসুল বাদশা, পরিমল রায়, যুধিষ্টির বিশ্বাস প্রমুখ। বক্তারা অবিলম্বে তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে শত শত নারী পুরুষ এক বিক্ষোভ মিছিল নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

;