ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতাঃ
খুলনা ডুমুরিয়ার টিপনা আঙ্গারদহা দাখিল মাদ্রাসায় সমাজ সেবক শেখ আব্দুল হান্নান বিদ্যুৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন। সোমবার সকালে মাদ্রাসা কক্ষে গোপন ব্যালটে ভোটাভুটির মাধ্যমে ৬ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আল আমিন পান মাত্র ১ ভোট। নির্বাচন পরিচালনা করেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি শাহনাওয়াজ হোসেন জোয়ার্দার। উপস্থিত ছিলেন সদস্য সচিব মাদ্রাসা সুপার এসএম বায়েজিদ হোসাইন।