ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জ্বালানি সাশ্রয়ে অফিসের সময়সূচি ঘোষণা

জ্বালানি সাশ্রয়ে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে অফিস টাইম সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২২ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে তিনি এতথ‌্য জানান।

এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

গণমাধ্যমকে সচিব বলেন, ‘আগামী ২৪ আগস্ট থেকে দেশের সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সপ্তাহে ২ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং ব‌্যাংক খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;