ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ার শোভনায় বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী পালিত।

ডুমুরিয়া (খুলনা)সংবাদদাতা
খুলনার ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে পরিষদ চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। আলোকিত অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশীদ। শেখ জিল্লুর রহমানের সঞ্চালনায় বক্তৃতা করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা সভাপতি শেখ আমজাদ হোসেন দাদাভাই, বঙ্গবন্ধু পরিষদ নেতা ন‌ওশের আলী বাগাতি, অধ্যাপক সুশীল কুমার মন্ডল, ইউপি সদস্য ললিতা সরদার, দেবব্রত সরদার,মৃনাল কান্তি বিশ্বাস প্রমূখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা জাকারিয়া হোসেন।

;