ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় আলোচিত হালিমা ক্লিনিকে ভুল চিকিৎসায় স্কুল ছাত্রীর মৃত্যু

খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় চুকনগরে আলোচিত হালিমা ক্লিনিকে ভুল চিকিৎসায় ফাতেমা খাতুন নামে এগারো বছরের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে উপজেলার বাদুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির ছাত্রী। এ ঘটনায় ক্লিনিক কর্তৃপক্ষ আত্ন গোপন করেছে বলে জানা গেছে।
মৃতের চাচা আলামিন মৌলঙ্গী জানান,গত ৩১ জুলাই সকালে উপজেলার বাদুড়িয়া গ্রামের ভাই আলামিন মৌলঙ্গীর মেয়ে ফতেমা খাতুন পেটে ব্যথা নিয়ে হালিমা মেমোরিয়াল নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সত্ত¡াধিকারী মোঃ কামাল হোসেনের ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর ক্লিনিক কর্তৃপক্ষ পরীক্ষা নিরিক্ষা করে অ্যাপেনডিস· হয়েছে বলে জানান এবং দ্রুততম সময়ের মধ্যে অপারেশন করানোর পরামর্শ দেন। ওই দিন সন্ধ্যায় ফাতেমা খাতুনের অ্যাপেনডিস· অপারেশনের জন্য অস্ত্রপাচার করেন। অস্ত্রপাচারের সময় ভূলবশতঃ প্রসাবের নাড়ি কেটে প্রচুর রক্তক্ষরন হয়। এরপর ৪দিন পর শুক্রবার সকালে ক্লিনিক মালিক কামাল হোসেন ফাতেমা খাতুনকে আবারও ওটিতে নিয়ে যায় এবং ঘন্টা দুয়েক পরে ওটি থেকে বের করে রোগীর স্বজনদের কাছে ফাতেমা খাতুন গুরুতর অসুস্থ্য বলে অ্যাম্বুলেন্স ঠিক করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ফাতেমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেয়। স্বজনরা তখন দিশেহারা হয়ে খুলনা গাজী মেডিকেল হাসপাতালে ফাতেমাকে ভর্তি করেন। কর্তৃপক্ষ ফাতেমার অবস্থা অবনতি দেখে আইসিউতে নিবিড় পর্যেবেক্ষনে রাখে এবং একই দিন বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যৃ হয়।
এদিকে স্কুল ছাত্রী ফাতেমা খাতুনের মৃত্যুর সংবাদ পেয়ে স্থানীয় লোকজন ক্লিনিকে ছুটে আসলে ক্লিনিক মালিক কামাল হোসেনসহ স্টাফরা মেইন গেট বাদে প্রতিটা কক্ষ তালা বন্ধ করে সুকৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ ঘটনায় ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া বলেন, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;