ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় চাল ব্যবসায়ীর বাড়ীতে দূধর্ষ চুরি

ডুমুরিয়া (খুলনা)সংবাদদাতা
খুলনার ডুমুরিয়ায় আবারও এক চাল ব্যবসায়ীর বাড়িতে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার গোলনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের গোলনা গ্রামের চাল ব্যবসায়ী আঃ জলিল খানের স্ত্রী ও কাজের মেয়ে ঘটনার রাতে ঘরে ঘুমিয়ে ছিল।এ সময় দূর্বৃত্তরা জানালা দিয়ে চেতনানাশক ওষুধ স্প্রে করে তাদের অজ্ঞান করে। এরপর ঘরের গ্রিল কেটে আলমারিতে থাকা ৭ ভরি স্বর্ন ও নগদ ২ লক্ষ টাকা নিয়ে চোরেরা পালিয়ে যায়। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযান অব্যাহত রয়েছে।

;