ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় ইয়াবা ও গাজাসহ আটক-২

খুলনা সংবাদদাতা
খুলনার ডুমুরিয়ায় ২০ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববারে পৃথক পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। এরা হলেন ডুমুরিয়া সদরের সোবহান আলী খানের ছেলে মোঃ গোলাম রসুল (৪০) এবং ছয়বাড়িয়া গ্রামের মোঃ বাহারুল ইসলাম গাজীর ছেলে জিএম শান্ত(১৯)।
ডুমুরিয়া থানা পুলিশের উপপরিদর্শক এসআই প্রসেনজিৎ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ডুমুরিয়া হাই স্কুলের সামনে থেকে ২০ পিচ ইয়াবা সহ মোঃ গোলাম রসুল (৪০)কে আটক করা হয়। একই রাতে এসআই সুকান্ত কর্মকারের নেতৃত্বে শাহাপুর এলাকা হতে ৫০ গ্রাম গাজাসহ জিএম শান্ত(১৯)কে আটক করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত আটককৃতদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় পৃথক পৃথক দুইটি মামলা দিয়ে সোমবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;