ডুমুরিয়া( খুলনা) সংবাদদাতাঃ
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সাহস ইউনিয়নের কুমারঘাটা গ্রামে পুর্ব বিরোধের জেরে ৩১ আগষ্ট বুধবার সকাল ১১ টায় মৃত কেয়ামুদ্দিন মোড়লের পুত্রদ্বয় কালাম মোড়ল,সলেমান মোড়ল, মান্নান মোড়ল কর্তৃক মারপিটের শিকার হয়েছেন একই এলাকার শহিদুল মোড়ল, (৪৫) পুত্র হাসান মোড়ল ও হোসাইন মোড়ল। তবে আহত শহিদুল মোড়লের মাথায় দায়ের কোপে গুরুতর জখম হয়েছে বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছে। মারপিটের শিকার শহিদুলের পরিবারের আত্নচিৎকারে এলাকাবাসি ছুটে আসলে কালাম গং জিবনে শেষ করে ফেলার হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা আহতদের এলাকাবাসি উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিযে যায়, পরে শহিদুলের অবস্থা অবনতি দেখে ডুমুরিয়া হাসপাতালের কর্তব্যরত ডাক্তারা দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে বর্তমানে তিনি মৃত্যুর সাথে পান্জা লড়ছে। এবিষয়ে কথা হয় শহিদুল সহ তার পরিবারের সাথে তারা বলেন, আমরা নানার মৃত্যুর পর ওয়ারিশ সুত্রে কিছু সম্পত্তির পাই সেই জমির আমরা দির্ঘদিন বসবাস করে আসছি বর্তমানে আমার মামারা সেই সম্পত্তি থেকে আমাদের তাড়িয়ে দেওয়ার পাযতারা করে এক পর্যায়ে চড়াও হয়ে হাতে থাকা দা দিযে আমার আব্বার মাথায় সজোরে কোপ মারে এবং আমাদের দু ভাইকে কিল, ঘুষি ও লাঠি দিয়ে প্রচুর মেরে আহত করে আব্বার অবস্থা খুবই খারাপ এখন আব্বার কি হয জানিনা। শহিদুলের স্ত্রী পারভিন বেগম বলেন, আমি এর সুষ্ট বিচার চাই আমার স্বামী একটু সুস্থ্য হলেই মামলার বা আইনের মাধ্যমে এর সুষ্ঠ বিচার চাইবো।