নাঈমুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
এসো পৃথিবী দেখি সাহিত্যের আয়নায়’ এ শ্লোগানকে সামনে রেখে অত্র জীবননগর উপজেলার স্বনামধন্য সাহিত্য সংগঠন আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের উদ্যোগে সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫ টায় আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদ চত্বরে সাহিত্য আড্ডার আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি কবি আশরাফুন নাহার শোভা’ র সভাপতিত্বে সাহিত্য আড্ডা উপলক্ষে সকল কবি ও সাহিত্যকদের নিয়ে আলোচনা সভা,কবিতা,ছড়া,কৌতুক, সংগীত পরিবেশন করা হয়। উক্ত আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা সাংবাদিক নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক কবি আব্দুল হামিদ ফকির,সহ- সম্পাদক মোল্লা মোঃমোতাহারুল ইসলাম চঞ্চল,দপ্তর সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন,সাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান খান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার শেখ হাফিজুর রহমান হাফিজ সহ অনেকেই ।কবিতা আবৃত্তি করেন আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও তরুণ কবি নাঈমুর রহমান খান,ধর্ম বিষয়ক সম্পাদক মোল্লা তছলিম উদ্দীন,কার্যনির্বাহী সদস্য আক্তারুল ইসলাম ইকবাল,রাকিব হাসান লিখন, রিয়াদ মন্ডল সহ অন্যান্যরা। এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার জহিরুল ইসলাম,আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের কার্য্য নির্বাহী সদস্য মোল্লা মিতুল হোসেন,সদস্য রাকিব হাসান লিখন,সিনিয়র সদস্য হাফিজুর রহমান হাফিজ, জীবননগর সাহিত্য পরিষদের সদস্য সৈয়দ আলী,অনলাইন শিক্ষানবিশ সাংবাদিক রিয়াদ মন্ডল,সমাজ সেবক জালাল উদ্দীন মল্লিক,সংগীত শিল্পী মোল্লা আনোয়ার হোসেন আনার,সহ সাহিত্য পরিষদের সহ সকল সদস্য বৃন্দ।উক্ত অনুষ্ঠানে সমাপণী বক্তব্য রাখেন,আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি ও সিনিয়র কবি আশরাফুন নাহার শোভা।উক্ত অনুষ্ঠান টি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক ও আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন।