ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

লিড বাংলাদেশ প্রকল্পের উদ্দোগে আলমডাঙ্গার নাগদাহে উদ্যমী নারীদের বিশেষ মতবিনিময় অনুষ্ঠিত।

 নাঈমুর রহমান খানঃ
ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায়  ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত লিড বাংলাদেশ প্রকল্পের কার্যক্রম এর ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের উদ্যোগী নারীদের নিয়ে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় নাগদাহ্ ইউনিয়নের পশ্চিম পাড়া কমিউনিটিতে পিছিয়ে পড়া নারীদের  কাঁথা ডিজাইনের কাজ, পোশাকের নকশার কাজ, ব্লক বাটিকের কাজ এবং এগুলোর চাহিদা,বাজারজাত, উৎপাদন প্রক্রিয়া শীর্ষক এবং নারী কর্মদক্ষতার গুরুত্ব তুলে ধরে কমিউনিটি ফলো আপ মিটিং,মতবিনিময় ও তাদের হাতের কাজের নমুনা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।  এসময় উপস্থিত ছিলেন লিড বাংলাদেশ প্রকল্পের চুয়াডাঙ্গা জেলা প্রকল্প কর্মকর্তা মাসুদুর রহমান, যুব প্রতিনিধি অথই ও শুরভি,বিথি,রিক্তা,ছনিয়া জিনিয়া,মালা,কাকলি,সেলিনা,ফরিদা,রিক্তা,আলপনা,রাবিয়া সহ আরও অনেকেই।

;