যশোরের চৌগাছার হাকিমপুর বাজারে বাংলাদেশ সোনালী ব্যাংক লিঃ এর এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃধবার ১২ অক্টোবর দুপুরে হাকিমপুর বাজারে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিমিটেড, চৌগাছা শাখার ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার ফারুকুজ্জামান।
প্রিন্সিপাল অফিসার মোতাছিম বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর নর্থ এর ডেপুটি জেনারেল ম্যানেজার দিব্যেন্দু দাস।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, ব্যাংকের যশোরের ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আজিজুর ইসলাম, সালাহউদ্দীন আহমেদ, হাকিমপুর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, হাকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, হাকিমপুর সোনালী এজেন্ট ব্যাংকিং এর সত্ত্বাধিকারী মামুনুর রহমান খান।
সংবাদদাতা