ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশীর লাশ ৬ দিন পর ফেরত

রেজাউল করিম লিটনঃ

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তের ছোট বলদিয়া এলাকায় বিএসএফর গুলিতে নিহত বাংলাদেশী মুনতাজ আলী (৪০) এর লাশ ৬ দিন পর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফেরত দিয়েছে বিএসএফ।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্তের ৮১ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ বিজিবির কাছে হস্তান্তর করে ভারতের পশ্চিমবঙ্গের বিজয়পুর ক্যাম্পের বিএসএফ। এরপর নিহত মুনতাজের লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

এর আগে বৃহস্পতিবার ১৪ অক্টোবর বিকেল ৪ টায় ৮১ নম্বর মেইন পিলার বরাবর বিজিবি-বিএসএফর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

৮ অক্টোবর দিনগত রাত ১২ টার দিকে ছোটবলদিয়া সীমান্তের ৮৩ নং মেইন পিলার এর সাব পিলার ৩(থ্রী) এস পিলারের কাছে দাড়িয়াগাছি বিলের ধারে মুনতাজকে গুলি করে হত্যা করে ভারতের বিষ্ণপুর ক্যাম্পের বিএসএফ। নিহত বাংলাদেশী মুনতাজ আলী (৪০) দর্শনা থানার মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের ছোটবলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। সে রাতে ভারতে মহিষ আনতে গিয়েছিল। এ সময় বিএসএফ’র বিষ্ণপুর ক্যাম্পের টহল দল তার উপর গুলি চালায়। ঘটনাস্থলেই মারা যায় মুনতাজ। মহিষটির পায়ে গুলি লাগলে মহিষটিও জখম হয়। পরদিন রবিবার সকাল ১১ টার দিকে বিএসএফ মুনতাজের লাশ ঘটনাস্থল থেকে নিয়ে যায়।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;