চুয়াডাঙ্গা‘র জীবননগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আইন মেনে চলি, নিরাপদে ঘরে ফিরি এই শ্লোগানকে সামনে নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভ‚মি) তিথি মিত্রর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি.এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, সাংবাদিক সালাউদ্দীন কাজল, মিঠুন মাহমুদ, শ্রমিক নেতা আব্দুস সামাদ প্রমুখ।
সংবাদদাতা