মোহাম্মদ আবদুল্লাহঃ
আগামী ৩০শে অক্টোবর রবিবার থেকে শর্টওয়েভের নতুন ফ্রিকুয়েন্সিতে রেডিও জাপান থেকে বাংলা খবর ও অনুষ্ঠান প্রচার করা হবে। নতুন ফ্রিকুয়েন্সি হবে ২৫ মিটারব্যান্ডে ১১ হাজার ৬১০ কিলোহার্টজ। অর্থাৎ বর্তমানের ২৫ মিটারব্যান্ডে ১১ হাজার ৬৫৫ কিলোহার্টজের পরিবর্তে ২৫ মিটারব্যান্ডে ১১ হাজার ৬১০ কিলোহার্টজে অনুষ্ঠান শোনা যাবে।
জাপানের ইয়ামাতা’য় অবস্থিত রিলে কেন্দ্রের মাধ্যমে এ বাংলা খবর ও অনুষ্ঠান প্রচার করা হবে বাংলাদেশ সময় রাত ৯টা থেকে সাড়ে ৯টা এবং ভারত সময় রাত সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত।
আর এফ এম তরঙ্গে এ খবর ও অনুষ্ঠান প্রচার করা হবে ঢাকায় ১০৪, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে ৮৮.৮, রংপুরে ১০৫.৬, সিলেটে ১০৫.২ এবং কুমিল্লায় ১০১.২ মেগাহাটর্জে রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত।