ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

দামুড়হুদা কার্পাসডাঙ্গায় নারী কেলেংকারীতে এনজিও ম্যানেজার আটক

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় এনজিও সাজেদা ফাউন্ডেশন কার্পাসডাঙ্গা শাখার ম্যানেজার সোহাগ নারী কেলেংকারীতে গতকাল শনিবার রাত ১১টার দিকে হাতে আটক হয়। এসময় স্থানীয়রা তাকে আটক করে জুতাপেটা করে খুটির সাথে বেঁধে রাখে ও কঠোর শাস্তির দাবী তোলে।

জানা গেছে কার্পাসডাঙ্গায় অনার্স পড়ুয়া এক মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সোহাগ। মেয়ের মান সম্মানের কথা চিন্তা করে নাম পরিচয় গোপন করা হলো। এসময় মেয়ের পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে সোহাগকে নিষেধ করলেও সে কোন বাধা নিষেধ শুনতে চায়নি। বরং তার সাথে সম্পর্ক না রাখলে উল্টা করে মেয়েটিকেই ক্ষতি করার হুমকি দেয় । গতকাল গভীর রাতে মেয়েটির বাড়ি আসলে তাকে স্থানীয়রা আটক করে জুতাপেটা করে ও খুটিতে বেঁধে রাখে।

স্থানীয় অনেকে জানান , সোহাগের বিরুদ্ধে বিভিন্ন মেয়ের সাথে তার সম্পর্কে রয়েছে । সে বহু মেয়ের জীবন নষ্ট করেছে। স্থানীয়রা তার কঠোর শাস্তি দাবী করেছে

কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আতিকুর রহমান জুয়েল জানান সোহাগ ক্যাম্পে এসেছিলো। তার একটা হাত জখম হয়েছে।সে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে তাকে মামলার পরামর্শ দেওয়া হয়েছে সে মামলা করলে যারা তাকে মেরেছে তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সোহাগের কঠোর শাস্তি দাবি করেছে এলাকাবাসী সহ সচেতন মহল। সোহাগের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে মেয়ের পরিবার। সোহাগের কঠোর শাস্তির ব্যবস্থা করতে ও নারীবাজ এ ম্যানেজারকে এখান থেকে সরিয়ে নিতে সাজেদা ফাউন্ডেশনের উদ্ধতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী ।

সংবাদদাতা।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;