ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে ভোক্তা অধিকারের অভিযান,২টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

হাসান নিলয়ঃ

সরকার নির্ধারিত মূল্য ছাড়াও বেশি মূল্যে চিনি বিক্রির অপরাধে এক ব্যবসা প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা ও মূল্য বিহীন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে এক কসমেটিক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ।আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার চ্যাং খালী রোডে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা শাখার সহকারি পরিচালক সজল আহম্মেদ।
ভোক্তা অধিকার সূত্র জানা যায়,সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক জীবননগর উপজেলার চ্যাংখালী রোড ও বাজারে ভ্রাম্যমাণ অভিযান পরিচালিত হয়।অভিযানে চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এসময় তরফদার নিউ মার্কেটে মেসার্স গাজী স্টোরে তদারকিতে বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত প্রচুর মেয়াদ উত্তীর্ণ চকলেট ও অন্যান্য পন্য জব্দ করা হয় এছাড়াও সরকার নির্ধারিত দামের চেয়ে অধিক দামে চিনি বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আলী আজগরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে মেসার্স সাজ ঘর নামক কসমেটিকস প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আমদানিকারকের স্টিকার বিহীন অবৈধ বিদেশি কসমেটিকস, মেয়াদ মুল্য বিহীন নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানের মালিক আশরাফুল আলমকে ধারায় ২০ টাকা জরিমানা করা হয়। অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে মোট ৭০ টাকা জরিমানা করা হয়।এসময় জব্দকৃত মেয়াদ উত্তীর্ণ ও বাজে পণ্য জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

;