এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
বগুড়া পুলিশ সুপার (বিপিএম) সুদীপ কুমার চক্রবর্তী বলেছেন,সমৃদ্ধ সমাজ গড়তে হলে মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ নির্মূল করতে হবে। সমাজের
সকলকে সু-শিক্ষায় শিক্ষিত না হলে কোন ভাবেই দেশ থেকে অপরাধ দমন করা সম্ভব নয়। রাষ্ট্রকে মাদক,সন্ত্রাস,জঙ্গীবাদ,ইভটিজিং,নারী নির্যাতন সহ সকল অপরাধ মুক্ত করতে হলে জনসচেতনতার বিকল্প নেই।
পুলিশই জনতা,জনতাই পুলিশ। পুলিশের পাশাপাশি দেশের সকল সচেতন নাগরিককে ঐক্য বদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে গড়তে হবে। নারী নির্যাতন,যৌন নির্যাতন রোধ সহ নারীদের সকল সুবিধার জন্য দেশের প্রতিটি থানায় নারী-শিশু সার্ভিস হেল্প ড্রেস্ক মাধ্যমে পুলিশ সেবা দিয়ে যাচ্ছে। দক্ষ পুলিশ, সমৃদ্ধ দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ গড়তে হলে সকলে এক সাথে কাজ করতে হবে।
তিনি বুধবার সকাল ১১টায় আদমদীঘি উপজেলার সান্তাহার পুলিশ ফাঁড়ির আয়োজনে সান্তাহার মহিলা কলেজ মাঠে বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আদমদীঘি থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম রেজার সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান, বগুড়ার অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রউফ,সিনিয়র সহকারি পুলিশ সুপার আদমদীঘি- দুপচাঁচিয়া থানার সার্কেল নাজরান রউফ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনর্চাজ আব্দুল কাদের জিলানী,সান্তাহার সরকারি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম জোয়ারদার,সান্তাহার মহিলা কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীন,পৌর কাউন্সিলর জার্জিস আলম রতন,জেলা আ’লীগের সদস্য আশরাফুল
ইসলাম মুন্টু,আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউ পি চেয়ারম্যান আব্দুল হক (আবু), নিউইয়র্ক বাংলা ডটকমের সাংবাদিক এম আব্দুর রাজ্জাক,প্রথম আলোর সাংবাদিক খায়রুল ইসলাম,উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা,ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি,বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন,মুফতি ফিরোজ হোসেন প্রমূখ ।