ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চুয়াডাঙ্গায় ছাগল-মুরগী খামারীদের মধ্যে উপকরন ও খাবার বিতরণ

রেজাউল করিম লিটনঃ

চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে ছাগল-মুরগী খামারীদের মধ্যে উপকরণ ও খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) আওতায় এগুলো বিতরণ করা হয়।

১৯১ জন ছাগল খামারীদের মধ্যে ঘাস কেটে রাখার প্লাস্টিকের গামলা ও ড্রাম এবং বটি, ৭৬ জন মুরগী খামারীদের মধ্যে মুরগীর খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মাসুদুর রহমান, সরকারী ছাগল উন্নয়ন খামার কর্মকর্তা আরমান আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও সদর উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. খন্দকার শাওন হাসনাত।

;