ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে মটরসাইকেল দুর্ঘটনায় দু স্কুল ছাত্র আহত

এইচ এম আবু বকর সিদ্দিকঃ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী- বেগমপুর সড়কে মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চাচাতো দুই ভাই গুরুতর আহত হয়েছে। এতে একজনের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার(৯ ডিসেম্বর) বিকাল ৫ টার সময় উথলী ছোট পুল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মো. মমিন আলীর ছেলে মুরাদ হোসেন( ১৭) ও আমিন আলীর ছেলে ফরহাদ হোসেন (১৪) এরা চাচাতো ভাই।এবং উথলী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

জানা যায় যে, আহত মুরাদ হোসেনের খালু তাদের বাড়িতে মটরসাইকেল নিয়ে বেড়াতে আসে। মুরাদ তার খালুর কাছ থেকে মোটরসাইকেলটি নিয়ে চাচাতো ভাইকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে ঘুরতে যাওয়ার উদ্দেশ্য বের হয়।

সেনেরহুদা থেকে বেগমপুর গ্রামের উদ্দেশ্য রওনা দিলে উথলী ছোট পুল পার হলে মটরসাইকেল টি নিয়ন্ত্রণ হারিয়ে খেঁজুরগাছের সাথে ধাক্কা লাগে। এতে মুরাদ নামের একজনের বাম পা মারাত্মক আঘাত লেগে পা কেটে পড়ে যায়। অপরদিকে ফরহাদের মুখ ও নাক মারাত্মক ভাবে জখম হয়ে রক্তক্ষরণ হতে থাকে।

পথচারীরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য জীবননগর সদর হাসপাতালে পাঠালে, কর্তব্যরত চিকিৎসক দুইজনের প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থা আশঙ্কাজনক দেখে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;