ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়া প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন কাল

এম,সেলিম আবেদ (খুলনা)জেলা সংবাদদাতাঃ
ব্যাপক প্রচারণা শেষে আগামী কাল শনিবার অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী খুলনার ডুমুরিয়া প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৬টি পদে হবে ভোট গ্রহন। যা নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জানা গেছে, ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২২’র তফসিল ঘোষণা করা হয় ২৬ নভেম্বর। ১লা ডিসেম্বর ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়। ৩রা ডিসেম্বর যাচাই বাছাই শেষে মনোনয়ন পত্র পত্যাহারের দিন ছিল ৮ ডিসেম্বর এবং ভোট গ্রহণের দিন হল আগামী কাল শনিবার ১৭ ডিসেম্বর। যা নিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীসহ সমগ্র উপজেলা জুড়েই বইছে নানা কৌতুহল। বিশেষ করে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে যেন কৌতুহলটা আরও বেশি। গুরুত্বপূর্ণ এই পদ দু’টিতে মোট প্রার্থী হলেন ৬জন। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন সভাপতি পদে কাজী আবদুল্লাহ, এস এম জাহাঙ্গীর আলম ও বিলায়েত হোসেন আর সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন শেখ মাহতাব হোসেন, এসএম মাহবুবুল আলম ও শেখ সিরাজুল ইসলাম। এছাড়া অন্যান্য ৪টি পদের মধ্যে সহ-সভাপতি পদে সাব্বির খান ডালিম ও আব্দুর রশিদ এলিন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে উদয় চক্রবর্তী ও আশরাফুল আলম, অর্থ সম্পাদক পদে ইলিয়াস হুসাইন ও এস রফিকুল ইসলাম এবং দপ্তর সম্পাদক পদে অরুণ দেবনাথ ও আব্দুল মজিদ। নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন ৩জন। তার মধ্যে প্রধান নির্বাচন কমিশন হলেন এম এ এরশাদ এবং তার দুই সহকারি হলেন এনামুল বাশার টিটো ও সুজিত মল্লিক। এ প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এম এ এরশাদ বলেন- ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে উপজেলা জুড়েই ব্যাপক কৌতুহল বিরাজ করছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা সহ তাদের স্বজনরা পর্যন্ত প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। ফলে এই নির্বাচনটাকে মনে হচ্ছে যেন মহা উৎসব। প্রচার-প্রচারণাও প্রতিদ্বন্দ্বিদের মধ্যে রয়েছে দারুণ মিল। একই সাথে হাসি আনন্দ নিয়ে সকলেই ভোট প্রার্থনা করছেন। যার অবসান হবে আগামী কাল শনিবারে। এক পর্যায়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন নির্বাচনটি সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করতে আমরা সার্বিক প্রস্তুতি গ্রহন করেছি।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;