এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ :
বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার মধ্যে দিয়ে নাটোরের গুরুদাসপুরে এশিয়ান টেলিভিশনের ১০ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে ওই বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গুরুদাসপুর প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটার আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন এশিয়ান টেলিভিশনের গুরুদাসপুর প্রতিনিধি মেহেদী হাসান তানিম।
১০ পেরিয়ে এগারোতে পদার্পণ সবার সাথে এশিয়ান টেলিভিশন এর ব্যানারে বর্ষপূর্তির কেক কাটা অনুষ্ঠানে গুরুদাসপুর প্রেসক্লাবের সভাপতি দিল মোহাম্মদের সভাপতিত্বে ১০ পাউন্ডের কেক কাটেন প্রধান অতিথি উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদি হাসান শাকিল। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, রেজাউল করিম সবুজ ফকির, বীর মুক্তিযোদ্ধাগণ, গুরুদাসপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেম আলী মলিন সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।