এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :
বগুড়া জেলার,আদামদীঘি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
(১১ মে,শনিবার ) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত আদমদিঘী উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনের চত্ত্বরে সদস্যদের বাছাই সম্পন্ন হয়েছে। এর মধ্যে স্মার্ট কার্ডধারী, ভাতাভোগী পুরুষ ও মহিলা,২১ দিনের প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ, সাধারণ আনসার প্রশিক্ষণ, গ্রাম প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ, গ্রাম প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা, প্লাটুনভূক্ত পুরুষ ও মহিলা আনসার ক্যাটাগরিতে আদমদিঘী উপজেলায় মোট ৬০টি কেন্দ্রের জন্য বাছাইয়ে নির্বাচিত করা হয়।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ বাছাইয়ে অংশ নেন জয়পুরহাট জেলার রেঞ্জ প্রতিনিধি, ফারুক হোসেন, ক্ষেতলাল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা।
এছাড়াও অংশগ্রহণ করেন রাকিব হোসেন উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সারিয়াকান্দি বগুড়া, সোহাগ মিয়া উপজেলা আনসার ও ভিডিপি অফিসার শেরপুর বগুড়া, শ্রী মতি নিরুপমা আদমদিঘী উপজেলা আনসারও ভিডিপি কর্মকর্তা, সোহাগ মিলন টি আই শাজাহানপুর বগুড়া, নাসিমুল ফেরদৌস টি আই সোনাতলা বগুড়া, ওবায়দুল ইসলাম টি আই আদমদিঘী বগুড়া, জীবন মাহমুদ টি আই গাবতলী বগুড়া, মহিদুল ইসলাম টি আই বগুড়া সদর বগুড়া, জেসমিন নাহার টি আই বগুড়া সদর বগুড়া, রওশনারা টি আই মহিলা আদমদীঘি বগুড়া।
উক্ত আনসার ও ভিডিপি সদস্যদের যাচাই-বাছাই অনুষ্ঠানটি সুষ্ঠ এবং সম্পূর্ণভাবে হয়েছে।