ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

অবশেষে নিজ দেশে ফিরে গেলেন বৃদ্ধা জমিলা

রেজাউল করিম লিটনঃ

‘ভাই বাস করতো বাংলাদেশের মেহেরপুর জেলায়। ভাই মারা গেছে। ভাইয়ের একটা ছেলে আছে পাগলা। ওদের দেখার জন্য আমিও পাগল হয়ে গেছি। ভাইয়ের বাড়িতে কিভাবে এসেছি বলতে পারবো না। বাপ গো এখন দেশে ফিরে যাবো । ওরা যেতে দিচ্ছে না।’ মুন্সিপুর সীমান্তে উপস্থিত সাংবাদিকদের সাথে এভাবেই কথাগুলো বলছিলেন বৃদ্ধা জমিলা বেওয়া।

বিজিবি সুত্রে জানা যায়, ৩ মাস আগে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের মেহেরপুর জেলার কাশিয়ারি পাড়ায় বসবাসকারী ভাই মৃত রহিম বকশ’র বাড়িতে এসেছিলেন জমিলা বেওয়া (৭৮)। এরপর ২২ জানুয়ারি নিজ বাড়িতে ফিরে যাবার উদ্দেশ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তের ৯৩ নং মেইন পিলারের কাছে ঘুরাঘুরি করতে থাকে।

এ সময় মুন্সিপুর ক্যাম্পের বিজিবি টহলদল তাকে জিজ্ঞাসাবাদ করলে জানায়, বাংলাদেশে বসবাসকারী ভাইয়ের বাড়িতে ৩ মাস আগে বেড়াতে এসেছিল্ এখন নিজ বাড়িতে ফিরে যাচ্ছে। বৃদ্ধা জমিলা বেওয়া সীমান্ত পেরিয়ে পুনরায় ভারতে প্রবেশ করতে চাইলে ৮২ বিএসএফ এর মহাখোলা ক্যা¤েপর কর্তব্যরত সদস্যগণ তাকে ভারতে প্রবেশে বাধা প্রদান করে। পরবর্তীতে বিজিবি টহলদল বৃদ্ধা ভারতীয় নাগরিককে ফেরত নেওয়ার জন্য মহাখোলা বিএসএফ সদস্যদের অনুরোধ করলে তারা পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক জমিলাকে গ্রহণ করা হবে জানায়। বৃদ্ধা ও বাধ্যর্কজনিত হওয়ায় মানবিক দিক বিবেচনা করে বিজিবি মুন্সীপুর কো¤পানী কমান্ডার বিএসএফ কর্তৃক মহাখোলা কো¤পানী কমান্ডারকে পতাকা বৈঠকের জন্য পত্র প্রেরণ করে।

পরবর্তীতে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল কথোপকথনের মাধ্যামে বিজিবির পক্ষ থেকে তাকে ফিরেয়ে নেওয়ার জন্য আহবান করা হয়। এরপর এ ব্যাপারে ২৪ জানুয়ারি বিজিবির যশোর রিজিয়ন এর নোডাল অফিসার লেঃ কর্ণেল মোহাম্মদ আনোয়ারুল মাযহার কর্তৃক বিএসএফ এর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার নোডাল অফিসার ডিআইজি শ্রী অমিরেশ কুমার আরিয়াকে পুনরায় অনুরোধ করা হয়। অবশেষে ২৫ জানুয়ারি ৮২ বিএসএফ কমান্ড্যান্ট অধিনায়ক, চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) কে ভারতীয় নাগরিককে গ্রহণের বিষয়ে ইতিবাচক সম্মতি জ্ঞাপন করেন এবং কো¤পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে গ্রহণ করা হবে বলে জানান। এরই প্রেক্ষিতে ২৫ জানুয়ারি বিকেল ৫ টায় বিজিবির মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯৩/৩-আর এর নিকট বিজিবি-বিএসএফ কো¤পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় নাগরিক জমিলা বেওয়াকে বিএসএফ এর নিকট হস্তান্তর করেছে বিজিবি।

জমিলা বেওয়া ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ধুবুলিয়া থানার পাথরাদহ গ্রামের মৃত ফজলু’র স্ত্রী। তার আধার কার্ড নম্বর-ঊই/১১/০৭৬/১১৪৫২৬।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)’র পরিচালক লে.কর্নেল শাহ মোঃ ইশতিয়াক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করবে বিজিবি।’

এদিকে বিজিবি-বিএসএফ’র এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষ।

;