রিয়াদ অলস্টারের হয়ে আলো ছড়িয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসি-এমবাপ্পেদের পিএসজির বিপক্ষে করেছিলেন জোড়া গোল। তবে আল নাসরের হয়ে দুই ম্যাচ খেলেও গোলের খাতা খুলতে পারেননি এই পর্তুগিজ তারকা। রোনালদোর অভিষেক ম্যাচে আল নাসর জয় পেলেও, সৌদি সুপার কাপের ম্যাচে হেরেছে তারা।
সৌদি সুপার কাপের সেমিফাইনালে বৃহস্পতিবার রাতে আল ইত্তিহাদের কাছে ৩-১ ব্যবধানে হেরেছে রোনালদোর আল নাসর। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের ১৫তম মিনিটে গোল করে ইত্তিহাদিকে এগিয়ে দেন রোমারিনহো। ৪৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আবদের রাজ্জাক হামাদাল্লাহ।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে আল নাসর। ৬৭তম মিনিটে গোলও পেয়ে যায়। এন্ডারসন ত্যালিস্কা গোলটি করেন। এরপর আর গোল পায়নি রোনালদোর দল। শেষ দিকে মোহাম্মদ আল মুক্তার আল-শানকিতি গোল করে ইত্তিহাদের ৩-১ গোলের জয় নিশ্চিত করেন। এই হারের ফলে সুপার কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় আল নাসরকে।
বিশেষজ্ঞরা বলছেন, ফিলিপাইনের অর্থনীতি মন্দার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে শুরু করায় বাজারে চাহিদা বেড়েছে, তাতে এমনিতেই দাম বেড়েছে। এর মধ্যে আবার বিরূপ আবহাওয়ায় পেঁয়াজ এবং অন্যান্য খাদ্যপণ্যের উৎপাদন ব্যাহত হয়েছে। তাতে দাম আরো বেড়েছে।
পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়টি ফিলিপিনোদের এতটাই নাড়া দিয়েছে যে গত এপ্রিলে ইলোইলো সিটির তরুণী লাইকা তার বিয়ের আসরে উপস্থিত হয়েছিলেন ফুলের বদলে পেঁয়াজের তোড়া হাতে।
স্থানীয় একটি পত্রিকাকে তিনি ওই সময় বলেছিলেন, বিয়ের পরে ফুলগুলো তো শুকিয়ে যাবে, শেষ পর্যন্ত ফেলে দেওয়া হবে। তাই আমি আমার বরকে জিজ্ঞাসা করেছিলাম, ফুলের বদলে আমরা পেঁয়াজ ব্যবহার করতে পারি কি না।
তিনি আরো বলেছেন, যে দিন পড়েছে তাতে ফুলের চেয়ে পেঁয়াজই বাস্তবসম্মত। তা ছাড়া বিয়ের পরেও এটা আমাদের কাজে লাগবে।
সূত্র : বিবিসি