এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
১ ফেব্রুয়ারি বুধবার বেলা ০১:৩০ ঘটিকায় সান্তাহার পৌরসভা ব্লকের বশিপুর প্রামাণিকপাড়া গ্রামে রাজস্বখাতের আওতায় রবি/২০২২-২৩ মৌসুমে বাস্তবায়িত সরিষার প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার সম্মানিত উপপরিচালক জনাব মো. মতলুবর রহমান প্রধান অতিথি ও জেলা প্রশিক্ষণ অফিসার জনাব আ. জা. মু. আহসান শহীদ সরকার বিশেষ অতিথির আসন অলংকৃত করেন। আদমদীঘির উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্ত্বে অনুষ্ঠেয় আজকের মাঠ দিবসে কৃষি সম্প্রসারণ অফিসার জনাব দিপ্তী রানী রায়, দপ্তরের এসএপিপিও জনাব মো. সাইফুল ইসলাম, সান্তাহার পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মো. শামছুল কুদ্দুছ, বড় আখিড়া ও কালাইকুড়ি (অ. দা.) ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব সুকেশ চন্দ্র পাল, প্রদর্শনীভুক্ত কৃষক ও গ্রামের প্রায় ১৫০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।