ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ার খর্নিয়ায় সন্ত্রাস ও জংগীবাদের বিরুদ্ধে প্রতিবাদ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা
বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা ডুমুরিয়া উপজেলা শাখার খর্নিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংঘটনের উদ্দ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের মদদ দাতা বিএনপি জামাতের দেশ ব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে খর্নিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নারায়ন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে শনিবার (১১/২/২৩)বিকালে খর্নিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে শান্তি সমাবেশ ও রালি অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এ্যাড, রবিন্দ্রনাথ মন্ডল। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলার শ্রম বিষয়ক সম্পাদক শেখ নুরুল ইসলাম অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক এস জাহাবুর রহমান, আওয়ামীলীগ নেতা ও সমাজ সেবক রবিউল আলম রবি, ডুমুরিয়া উপজেলা মৎস্যলীগের সহ-সভাপতি আফরোজা খানম মিতা, আওয়ামী নেতা শেখ হায়দার আলী, নুরুল ইসলাম,প্রনব কুমার ঘোষ, পরিতোষ হালদার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাজিউল বারি সৈকত, রনজিত কুমার, চন্চল খান,সরদার হাবিবুর রহমান, মুজিবুর রহমান মোল্লা প্রমুখ।

;