ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

সান্তাহার সরকারি কলেজে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান -২০২৩ পালিত।

এম,আবদুর রাজ্জাক,বগুড়া

 

বগুড়ার আদমদিঘী উপজেলার প্রাচীনতম শহর সান্তাহার সরকারি কলেজে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনভর ব্যাপী অনুষ্ঠানে মধ্যে পালিত হল বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান।সোমবার ২০ শে ফেব্রুয়ারি বিকেল ৩ টায় সান্তাহার সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সভাপতি ও আদমদিঘী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব সিরাজুল ইসলাম খাঁন (রাজু)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখেন, আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা, সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেদওয়ান হক, বাংলাদেশ আওয়ামী লীগ আদমদিঘী উপজেলা শাখার সহ- সভাপতি ও ১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সান্তাহার সরকারি কলেজের প্রাক্তন ছাত্র জনাব আব্দুল হক (আবু), সান্তাহার সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. আব্দুল ওহাব, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আশরাফুল ইসলাম মন্টু, পৌর কাউন্সেলর জার্জিস আলম রতন, সান্তাহার মহিলা কলেজের অধ্যক্ষ মোছাঃ শাহনাজ বেগম। আজ এ অনুষ্ঠানে সন্চালনায় ছিলেন এই কলেজের সাবেক ছাত্র মোঃ সাজেদুল ইসলাম চম্পা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মোঃ ছায়ফুল ইসলাম জোয়ারদার, অধ্যক্ষ সান্তাহার সরকারি কলেজ। আজ এ অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি আলহাজ্ব সিরাজুল ইসলাম খাঁন রাজু সহ নেতৃবৃন্দ বেলুন আকাশে উড়িয়ে অদ্যকার অনুষ্ঠানের শুভ ঘোষণা করেন ও শান্তির প্রতিক হিসেবে পায়রা উড়িয়ে দেন এবং জাতীয় সঙ্গীত প্রচারের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। আজ কলেজের বিভিন্ন ছাত্র / ছাত্রী মান্যবর প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরন করে নেন। এছাড়াও সান্তাহার সরকারি কলেজের পক্ষ থেকে বিশেষ সম্মানা হিসেবে ক্রেস্ট প্রদান করেন কলেজ কৃতপক্ষ। উক্ত অনুষ্ঠানে বক্তব্যের শেষে সুন্দর এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশন করা হয়। উপস্থিত ছাত্র/ ছাত্রী সহ বিভিন্ন শ্রেনীর পেশাজীবীরা উক্ত অনুষ্ঠান উপভোগ করেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;