ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

সপ্তমবারের মতো নারী টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠল অস্ট্রেলিয়া।

কেপটাউনে গতকাল উত্তেজনাপূর্ণ সেমিফাইনালে ভারতকে ৫ রানে হারিয়ে আট আসরের মধ্যে সপ্তমবারের মতো নারী টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠল অস্ট্রেলিয়া। আগে ব্যাটিং করে ৪ উইকেটে ১৭২ রান তোলে অজি নারীরা। জবাবে ভারত ৮ উইকেটে ১৬৭ রান তুলতে সমর্থ হয়।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২৮ রানের মধ্যে শেফালি ভার্মা, স্মৃতি মন্ধানা ও ইয়াসতিকা ভাটিয়া আউট হয়ে গেলে বড় হারের শঙ্কায় পড়ে ভারত। যদিও এরপর দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হতাশায় ডুবিয়েছেন জেমিমা রদ্রিগেজ ও অধিনায়ক হারমানপ্রিত কাউর। দুজন ৪১ বলে ৬৯ রান যোগ করে বিচ্ছিন্ন হন। জেমিমা ২৪ বলে ৪৩ রানের বিস্ফোরক ইনিংস খেলে ফেরেন সাজঘরে।

এরপর হাফ সেঞ্চুরি পূর্ণ করেন কাউর। অনবদ্য ব্যাটিংয়ে সমীকরণটা ভারতের জন্য সহজ করে এনেছিলেন তিনি। তখন শেষ ৩৬ বলে ভারতের প্রয়োজন দাঁড়ায় ৪৯ রান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি রানআউটের শিকার হলে সব এলোমেলো হয়ে যায় (১৩৩/৫)। পরের ৩২ বলে প্রয়োজনীয় ৪০ রান সংগ্রহ করতে ব্যর্থ হয় ভারতের মেয়েরা। ডার্সি ব্রাউন ও গার্ডনার দুটি করে উইকেট নেন।

এর আগে বেথ মুনি (৩৭ বলে ৫৪), মেগ ল্যানিং (৩৪ বলে ৪৯*) ও অ্যাশলে গার্ডনারের (১৮ বলে ৩১) ব্যাটে ভর করে বড় সংগ্রহ পায় অজিরা। বেথ মুনি ও মেগ ল্যানিং উভয়ের ক্যাচ ছাড়েন ভারতের ফিল্ডাররা। তার চড়া মূল্যও দিতে হয়েছে। এ দুজনের ব্যাটই হেসেছে। শেষ ৫ ওভারে ৬১ রান দিয়েছেন ভারতের বোলাররা। রোববার ফাইনাল।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;