ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

শাজাহানপুরে সাংবাদিক উন্নয়ন ফোরামের ইফতার।

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :বগুড়ার শাজাহানপুরে সাংবাদিক উন্নয়ন ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) ফোরামের উপজেলা অস্থায়ী কার্যালয়ে এ ইফতার আয়োজন করা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী।এ সময় সাংবাদিক উন্নয়ন ফোরাম সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক শাহ আলম সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ,উপজেলা স্কাউট সম্পাদক আব্দুল হালিম দুদু,সাংবাদিক শামিম হোসেন,সজিব হোসেন,মিজানুর রহমান,জাকিরা আকন্দ,নাজিরুল ইসলাম নাজির,খাজা রতন,রঞ্জু প্রমুখ।

;