ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

বগুড়ায় দুঃস্থের মাঝে জেলা পুলিশের ইফতার বিতরণ!

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :  বগুড়া জেলা পুলিশের উদ্যোগে দুই শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের জিরো পয়েন্ট সাতমাথার মুজিব মঞ্চের সামনে এসব ইফতার বিতরণ করেন প্রধান অতিথি জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) স্নিগ্ন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলামসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

;