ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় চার্জার ভ্যান চালকের মৃত্যু।

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
 বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় একটি ব্যাটারী চালিত চার্জার ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত ওমর আলী মন্ডল উপজেলার নশরতপুর ইউনিয়নের ডুমোরি গ্রামের মোসলেম উদ্দিন মন্ডলের ছেলে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার নশরতপুর ইউনিয়নের জয় ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর ইফতার শেষ করে চার্জার ভ্যান চালিয়ে বাড়ি ফিরছেন ওমর আলী মন্ডল। এসময় জয় ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছাতে অজ্ঞাত এক ভারী মোটরযানের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

;