স্বাধীনতাবিরোধী, খুনি ও অগ্নিসন্ত্রাসীরা আর যেন ক্ষমতায় আসতে না পারে, সে জন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট সরকারকে ক্ষমতাচু্যত করার জন্য তথাকথিত আন্দোলনের নামে ২০১৩-১৫ সালে বহু মানুষকে পুড়িয়ে হত্যা করেছে এবং রাস্তার পাশের হাজার হাজার গাছ ধ্বংস করেছে। বিএনপি-জামায়াত চক্র দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে এবং আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করে আবারও উন্নয়নের মহাসড়কে তুলেছে।’
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে রিৎজ কার্লটন হোটেলে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সংবর্ধনায় প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে। আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করছি। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। তারা (বিএনপি-জামায়াত) ডিজিটাল বাংলাদেশের হাতিয়ার ব্যবহার করে আমাদের বিরুদ্ধে দেশে-বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাচ্ছে। সেই অপপ্রচারে কেউ কান দেবেন না।’
শেখ হাসিনা বলেন, ‘লাখো শহীদের রক্তের বিনিময় বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। সবাইকে মাথা উঁচু করে এবং যথাযথ মর্যাদা বজায় রেখে বিশ্বব্যাপী চলাফেরা করতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের
সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। তার সরকার অবকাঠামো, স্বাস্থ্যসেবা, বাসস্থান, শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিসহ প্রতিটি খাতের উন্নয়ন নিশ্চিত করেছে। আর এটি সম্ভব হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে।’
মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের আহ্বান
এদিকে, মার্কিন ব্যবসায়ী সম্প্রদায়কে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমি আপনাদের আমাদের নবায়নযোগ্য জ্বালানি, জাহাজ নির্মাণ, অটোমোবাইল, ফার্মাসিউটিক্যালস, হালকা ও ভারী যন্ত্রপাতি, রাসায়নিক সার, আইসিটি, সামুদ্রিক সম্পদ এবং চিকিৎসা সরঞ্জামসহ অনেক গতিশীল ও সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রয়োজনে শুধু মার্কিন বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রাখা হবে।’
‘ইউএস-বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ : শেয়ারড ভিশন ফর স্মার্ট গ্রোথ’ শীর্ষক উচ্চপর্যায়ের এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিলের মূল বক্তব্য উপস্থাপনের সময় এই আহ্বান জানান শেখ হাসিনা। এ সময় তিনি ইউএস বাংলাদেশ আইটি কানেক্ট পোর্টাল উদ্বোধন করেন। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ইউএস চেম্বার অব কমার্স ওয়াশিংটন ডিসির গ্রেট হলে এই অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশা করছি, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আমাদের দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২০৪১ সালের মধ্যে একটি উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের যাত্রায় অংশীদার হিসেবে আমাদের সঙ্গে থাকার জন্য আমি আজকে এখানে আপনাদের আহ্বান জানাচ্ছি।’
বাংলাদেশ বর্তমানে দেশের বিভিন্ন স্থানে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ২৯টি হাই-টেক পার্ক স্থাপন করছে উলেস্নখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আইন দ্বারা বিদেশি বিনিয়োগ সুরক্ষা, ট্যাক্স হলিডে, রয়্যালটি রেমিট্যান্স, বাধাহীন প্রস্থান নীতি, লভ্যাংশ ও মূলধন সম্পূর্ণ প্রত্যাবর্তন সুবিধা রয়েছে। আমরা আমাদের বিনিয়োগের পরিবেশ উন্নত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ‘বাংলাদেশ বিনিয়োগ জলবায়ু উন্নয়ন কর্মসূচি’ বাস্তবায়ন করছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী অংশীদার হতে পারে। যুক্তরাষ্ট্র বর্তমানে আমাদের একক বৃহত্তম রপ্তানি গন্তব্য, বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের বৃহত্তম উৎস, দীর্ঘস্থায়ী উন্নয়ন অংশীদার এবং প্রশিক্ষণ ও প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস।’
\হশেখ হাসিনা বলেন, ‘আমাদের অভিন্ন লক্ষ্য হলো- আমাদের জনগণের জন্য পারস্পরিক সুবিধা ও সমৃদ্ধি অর্জন করা। আমাদের ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক বাণিজ্য এবং জনগণের সঙ্গে জনগণের মধ্যে সম্পর্কের তা প্রতিফলিত হচ্ছে। ২০২১-২০২২ সালে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রে ১০.৪২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে এবং ২.৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে।’
উপকূলীয় অঞ্চলে বাংলাদেশে একটি শিল্প কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে জাপানের প্রস্তাবের উদাহরণ উলেস্নখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাই আমাদের লক্ষ্য এখন যুক্তরাষ্ট্রসহ আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নীত করা।’
তিনি বলেন, ‘সরকারের প্রচেষ্টায় গত ১৪ বছরে বাংলাদেশ উলেস্নখযোগ্য আর্থ-সামাজিক প্রবৃদ্ধি অর্জন করেছে। বাংলাদেশ এখন সার্বজনীনভাবে আর্থ-সামাজিক উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃত। সুশাসনের ধারাবাহিকতা, আইনের শাসন ও স্থিতিশীলতা, গ্রামীণ অর্থনীতিতে বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন এবং আইসিটি খাতে অগ্রগতির কারণে এটা সম্ভব হয়েছে, যা আমাদের ডিজিটাল বাংলাদেশ অর্জনের পথে এগিয়ে নিয়ে গেছে। আমাদের লক্ষ্য, ২০৪১ সালের মধ্যে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। এই রূপকল্প ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উচ্চ আয়ের উন্নত দেশে পরিণত করবে।’
প্রধানমন্ত্রীর আইসিটি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ, বিদু্যৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল পরিচালনা পর্ষদের পরিচালক এবং চেয়ারম্যান এক্সেলরেট এনার্জি স্টিভেন কোবোস, বোস্টন কনসাল্টিং গ্রম্নপের গেস্নাবাল চেয়ার ইমেরিটাস (বিসিজি) হ্যান্স-পল বার্কনার, মাস্টারকার্ডের গেস্নাবাল পাবলিক পলিসি অ্যান্ড ইন্দো-প্যাসিফিক পলিসি অপারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রবি অরোরা, বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর এরিক ওয়াকার এবং গেস্নাবাল হেড অব এক্সপ্রোরেশন অ্যান্ড নিউজ এক্সনমোবিলের ভেঞ্চার ডক্টর জন আর্ডিল গোলটেবিলে বক্তৃতা করেন।
ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট এবং ইউএস চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-সাউথ এশিয়া অ্যাম্বাসেডর অতুল কেশপ স্বাগত বক্তব্য রাখেন।
এ ছাড়া পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বোয়িং ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট শাইল গুপ্ত এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের দক্ষিণ এশিয়ার প্রধান কেভিন রোপেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন