জাহিদুল ইসলাম:
দর্শনায় ফেনসিডিল সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রবিবার দুপুর ১ টার দিকে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের টাওয়ারপাড়া থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সেলিনা খাতুন দর্শনা পৌর এলাকার আজমপুর গ্রামের বাসিন্দা ও মজিবার রহমানের স্ত্রী।
পুলিশ জানায়, গতকাল রবিবার দুপুর ১ টার দিকে দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে থানার এসআই সোহেল রানা, এসআই স্বপন কুমার সরকার, এএসআই বশির আহম্মেদ, এএসআই মাসুম বিল্যাহ্, এএসআই রওশন আরা ও সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন দর্শনা দক্ষিন চাঁদপুর গ্রামের টাওয়ারপাড়ায়। এসময় উক্ত পাড়ার মৃত মোনাজাত শেখের ছেলে আব্দুস সাত্তারের মুদি দোকানের পিছন হতে আমদানী নিশিদ্ধ অবৈধ্য মাদকদ্রব্য ৫০ বোতল ফেন্সিডিলসহ সেলিনা খাতুন (৪৪) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সেলিনা খাতুন দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার আজমপুর গ্রামের আজিমপুরের বাসিন্দা ও মজিবার রহমানের স্ত্রী। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করে চুয়াডাঙ্গা কোট হাজতে প্রেরণ করেছেন।