ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

স্বরাষ্টে যাচ্ছে এনআইডি সেবা,খসড়া চুড়ান্ত অনুমোদন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির কাজটি নির্বাচন কমিশনের (ইসি) পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০২৩’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার (১২ জুন) প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, নতুন এ আইন সংসদে পাসের পর কার্যকর হলে নাগরিকদের পরিচয়ের একটিই নম্বর থাকবে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জন্মের পরেই দেয়া হবে। মন্ত্রিপরিষদ সচিব জানান, খসড়া অনুযায়ী, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নিবন্ধকের কার্যালয় থাকবে। তবে ঠিক কবে নাগাদ এটা আইনে পরিণত হবে, সেটা আমি জানি না। তবে আমরা চাই দেশের সকল নাগরিকের একটাই নম্বর থাকুক। আমরা সে দিকেই যাচ্ছি।

@ বনিকবার্তা

;