ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চুয়াডাংগায় খেলার মাঠ ছোট করে রাস্তা নির্মানের প্রতিবাদে মানববন্ধন

রিফাত রহমান:

চুয়াডাঙ্গায় ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সীমানা ছোট করে হাঁটার রাস্তা তৈরির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বিকালে জেলার সাবেক খেলোয়াড় ও এলাকাবাসীর উদ্যোগে খেলার মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সাগর, বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী খোকন, খেলোয়াড় জাহেদ মোহাম্মদ রাজিব খান, জাভেদ মোহাম্মদ রমিজ খান, বিসিবির চুয়াডাঙ্গা জেলা প্রশিক্ষক জেহাদ-ই-জুলফিকার টুটুল, খেলোয়াড় রোকনুজ্জামান রিপন, সেলিমুল হাবিব, আব্দুল মালেক, শিমুল হোসেন, ইমরান প্রমুখ।

;